নরসিংদীর রায়পুরা উপজেলায় তারেক মিয়া (২৮) নামের এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।স্বজনদের দাবি, মাদকসক্ত যুবকের অত্যাচার সহ্য করতে না পেরে হাত–পা বেঁধে তাঁকে হত্যা করেছেন বাবা অলিউর রহমান। ঘটনার পর অলিউর পলাতক আছেন।পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন।
সেখানে মাদক সেবনের অভিযোগে ওই দেশের পুলিশ তাঁকে আটক করে দেশে পাঠায়। আড়াই বছর আগে দেশে ফিরেও তিনি মাদকের কবল থেকে মুক্ত হতে পারেননি। স্থানীয় কিছু তরুণের সঙ্গে আবার মাদকে জড়িয়ে পড়েন। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই মা–বাবাকে মারধর করতেন তিনি। ছেলের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন তাঁরা।একাধিক প্রতিবেশীর ভাষ্য, গতকাল বুধবার রাতে নেশার টাকার জন্য বাড়িতে ভাঙচুর করেন তারেক।
একপর্যায়ে বাবা অলিউর রহমান ক্ষুব্ধ হয়ে তাঁর হাত-পা বেঁধে বাড়ির পেছনের গোয়ালঘরে নিয়ে যান।
সূত্র: প্রথম আলো