দেশে জমি চাষ ও ধান কাটার আধুনিকায়নসহ প্রযুক্তিবান্ধব কৃষি, সহজ অর্থায়ন, বিক্রয়োত্তর সেবা এবং স্থানীয়ভাবে যন্ত্র সংযোজনের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন মেটালের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাদিদ জামিল। সাক্ষাৎকার নিয়েছেন নিজস্ব প্রতিবেদক।প্রথম আলো: মেটাল ব্র্যান্ড দেশের কৃষি আধুনিকায়নে কীভাবে ভূমিকা রাখছে?সাদিদ জামিল: কৃষির যান্ত্রিকীকরণে আমরা শুরু থেকেই কাজ করছি।
বর্তমানে জমি তৈরির কাজে দেশের প্রায় ৯৮ শতাংশ জমিতে ট্রাক্টর ও পাওয়ার টিলারের মাধ্যমে যান্ত্রিকীকরণ অর্জিত হয়েছে। তবে ধান কাটা ও মাড়াইয়ের ক্ষেত্রে যান্ত্রিকীকরণ এখনো মাত্র ১৫ শতাংশে সীমাবদ্ধ রয়েছে, যার বাকিটা এখনো সনাতন কিংবা ম্যানুয়াল পদ্ধতিতেই করা হচ্ছে।
প্রথম আলো: বড় যন্ত্রের দাম বেশি হওয়ায় প্রান্তিক কৃষকদের হাতের নাগালে প্রযুক্তি পৌঁছে দিতে কী মডেল কার্যকর হবে?সাদিদ জামিল: ১৫ থেকে ৪০ লাখ টাকার ট্রাক্টর বা হারভেস্টার প্রান্তিক কৃষকেরা কিনতে পারেন না।
সূত্র: প্রথম আলো