কৃষি খাতের উন্নয়ন, বাজার–শৃঙ্খল কিংবা আধুনিক প্রযুক্তি—যেকোনো আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে কৃষক, তাঁর উৎপাদিত পণ্যের বাজার নিরাপত্তা ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান ‘কৃষক কার্ড’ বণ্টন ও কৃষিঋণ মওকুফ করে এই বার্তাই দিয়েছেন।আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত কৃষি ইকোসিস্টেম ও ব্লকচেইন–বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন এ কথাগুলো বলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।জহির উদ্দিন বলেন, আধুনিক কৃষি ব্যবসার চেইনে বা স্তরে জড়িত বিভিন্ন মধ্যস্বত্বভোগী ও স্টেকহোল্ডারদের সমস্যা নিয়ে যেভাবে কথা হয়, মূল উৎপাদক কৃষকের সমস্যা নিয়ে সেভাবে আলোচনা হয় না।
সূত্র: প্রথম আলো