প্রায় চার বছর পর শেষ হলো ৪৫তম বিসিএসের নিয়োগের প্রক্রিয়া। ২০২২ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ২০২৫ সালের নভেম্বরে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এরপর নিয়োগের গেজেট প্রকাশে অপেক্ষা করতে হয়েছে আরও প্রায় ১১ মাস। গতকাল বুধবার রাতে ১ হাজার ৭০২ জনের নামে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে ঠিকই, তবে একই সঙ্গে সামনে এসেছে সরকারি নিয়োগের প্রক্রিয়ার গতি ও জবাবদিহির বড় প্রশ্ন।আওয়ামী লীগ সরকারের সময়ে শুরু, গেজেট বিএনপি সরকারের আমলে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ৩০ নভেম্বর, যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সরকার। ২০২৪ সালের জুলাই ও আগস্টের গণ–অভ্যুত্থানের পর ওই সরকারের পতন ঘটে। ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার।
পরবর্তী সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করে।
সূত্র: প্রথম আলো