ফোর্বসের ৪০০ ধনীর তালিকায় এবার জায়গা পেয়েছেন ৪০ বছরের কম বয়সী ১০ বিলিয়নিয়ার। তাঁদের মধ্যে সাতজনের বিপুল সম্পদের পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবসা।মার্কিন সাময়িকী ফোর্বস প্রতিবছর যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী ৪০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে, যা ‘ফোর্বস ফোর হান্ড্রেড’ নামে পরিচিত। ২০২৫ সালে এই তালিকায় ৪০ বছরের কম বয়সী বিলিয়নিয়ার ছিলেন চারজন। এবছর সেই সংখ্যা বেড়ে হয়েছে ১০।
তাঁদের মধ্যে সাতজন নতুন করে তালিকায় জায়গা পেয়েছেন। তাঁদের সম্পদের পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবসা। এআই সফটওয়্যার, মডেল প্রশিক্ষণের তথ্য সরবরাহ এবং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করে তাঁরা বিপুল সম্পদের মালিক হয়েছেন।ফোর্বসের হিসাব অনুযায়ী, তালিকার ১০ জনের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ১৬৯ বিলিয়ন ডলার। সম্পদের এই হিসাব করা হয়েছে ২০২৬ সালের ৪ সেপ্টেম্বরের মূল্যায়ন অনুযায়ী।
বয়সের ভিত্তিতে সবচেয়ে বেশি থেকে কম ক্রমে তাঁদের পরিচয় জেনে নেওয়া যাক।১০. লুকাস ওয়ালটন বয়স: ৩৯ বছর সম্পদ: ৪৪ দশমিক ৪ বিলিয়ন ডলার সম্পদের উৎস: ওয়ালমার্ট এই ১০ জনের মধ্যে সবচেয়ে বেশি সম্পদের মালিক লুকাস ওয়ালটন।
সূত্র: প্রথম আলো