গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে ডিএইচএস মোটরস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেনজিএসি ও হোন্ডা ব্র্যান্ডের গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে ডিএইচএস মোটরস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।চুক্তির আওতায় ব্যাংকটির প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকেরা ১ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত ফ্রি গাড়ি রেজিস্ট্রেশন–সুবিধা পাবেন।
এর পাশাপাশি গাড়ি কেনার প্রক্রিয়াকে আরও সহজ করতে ব্যাংকের নির্ধারিত শর্ত সাপেক্ষে গ্রাহকেরা ৮০ লাখ টাকা পর্যন্ত বিশেষ অটো লোন–সুবিধাও উপভোগ করতে পারবেন।৪ অক্টোবর ঢাকায় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক; রিটেইল ব্যাংকিংয়ের হেড অব ন্যাশনাল সেলস মাহাবুবুল ফারুক খান; ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের রিজিওনাল হেড তানভীর রহমান; হেড অব তারা, আগামী অ্যান্ড প্রিমিয়াম ব্যাংকিং সেগমেন্টস মেহরুবা রেজা এবং হেড অব প্রিমিয়াম ব্যাংকিং বিজনেস অ্যাকুইজিশন সৈয়দ মাহীন জুবায়েদ।
সূত্র: প্রথম আলো