শুধু কুমিল্লা শহর বা এর আশপাশের এলাকায় নয়, জেলার প্রত্যন্ত গ্রামেও কিশোর গ্যাংয়ের তৎপরতার তথ্য পেয়েছে পুলিশ। মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও ও জলিপুর এবং চৌদ্দগ্রামের প্রত্যন্ত এলাকায় কিশোরেরা দলবদ্ধ হয়ে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে। সে মহড়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মনোহরগঞ্জে ‘পিএক্স ১০’ আর চৌদ্দগ্রামে ‘১২০৭’ নামে দুটি কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়েছে।
এই দুটি গ্যাংয়ের তিন সদস্যকে সম্প্রতি গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়শিক্ষকের সন্তান সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাং–বিরোধী অভিযান জোরদার করা হয়।
গত ২৩ সেপ্টেম্বর থেকে জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে চালানো ৭ দফার অভিযানে ১১ অক্টোবর পর্যন্ত ২ হাজার ৬৪৭ জনকে আটক করা হয়।চাপাতি হাতে মহড়াপুলিশের তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর রাতে অভিযান চালিয়ে কিশোর গ্যাং নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
সূত্র: প্রথম আলো