নারায়ণগঞ্জে অবস্থিত আকিজ সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের নারায়ণগঞ্জে অবস্থিত আকিজ সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড ও আকিজ এসেনসিয়ালস লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ।গত মঙ্গলবার রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কারখানা দুটির উৎপাদন কার্যক্রম ঘুরে দেখে।
তারা উৎপাদনপ্রক্রিয়া, গুণগত মান নিয়ন্ত্রণ ও শিল্প পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেয়।
এ সময় প্রযুক্তির কার্যকর ব্যবহার, সম্পদের দক্ষ ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও জার্মানির শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান বলেন, ‘রাষ্ট্রদূত রুডিগার লোটজ এবং জার্মান দূতাবাসের প্রতিনিধিদলকে আমাদের উৎপাদন স্থাপনাগুলোতে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত।
সূত্র: প্রথম আলো