পূজার বাড়িতে পাতে নাড়ু আর সন্দেশ থাকবেই। নারকেলের নাড়ুর সঙ্গে ক্ষীরের ছোট ছোট বল যোগ করে বানানো হয় টাটকেশ্বর নাড়ু। রেসিপি দেখে নিন ফেসবুক পেজ টুম্পার স্বপ্নরাজ্য–এর সৌজন্যেউপকরণকোরানো নারকেল দুই কাপময়দা আধা কাপচিনি এক কাপদুধের ক্ষীর এক কাপএলাচিগুঁড়া স্বাদমতোপ্রণালিনারকেলের নাড়ুর ভেতর ক্ষীরের বলপ্রথমে ক্ষীরের বল তৈরি করে নিন। আধা কাপ দুধের ক্ষীরের সঙ্গে অল্প পরিমাণ চিনি ও সামান্য ময়দা ভালোভাবে মেখে নিন।
এরপর মিশ্রণটি দিয়ে ছোট ছোট গোল বল তৈরি করে নিন। কড়াইয়ে তেল গরম করে ক্ষীরের বলগুলো দিয়ে ভেজে নিতে হবে। বাদামি রং হয়ে এলে তেল থেকে তুলে রাখুন। অন্য একটি কড়াইয়ে কোরানো নারকেল, চিনি, বাকি দুধের ক্ষীর এবং সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নাড়তে হবে। মিশ্রণটি আঠালো হয়ে পাক আসা পর্যন্ত নাড়তে হবে। পাক হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। নারকেলের পাক সামান্য ঠান্ডা হলে পাটায় বেটে নিতে হবে।
এরপর এতে এলাচিগুঁড়া মিশিয়ে নিন।
সূত্র: প্রথম আলো