দুর্গাপূজা মানেই নতুন পোশাক, রঙিন সাজ, মণ্ডপে মণ্ডপে ঘোরাঘুরি আর উৎসবের আনন্দ। শাড়ি, কুর্তি কিংবা ইন্দো-ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে মানানসই জুতা সাজে যোগ করে বাড়তি সৌন্দর্য। তবে পূজার ব্যস্ত দিনে দীর্ঘক্ষণ হাঁটাচলার কথা মাথায় রেখে জুতা বেছে নেওয়াও জরুরি।অষ্টমীর সকালে অঞ্জলি দিতে লাল পাড় সাদা শাড়ি কিংবা তসর ও সুতির হ্যান্ডলুম শাড়ি বেছে নেন অনেকে।
ঐতিহ্যবাহী এই সাজের সঙ্গে সাদা বা অফ হোয়াইট ফ্ল্যাট স্যান্ডেল হতে পারে দারুণ মানানসই। হালকা হিলও বেছে নেওয়া যায়, তবে সারাদিন মণ্ডপে ঘোরার পরিকল্পনা থাকলে আরামকে গুরুত্ব দেওয়াই ভালো।নবমীর সাজে অবশ্য একটু বেশি গ্ল্যামারের ছোঁয়া থাকতেই পারে। জমকালো শাড়ি বা এমব্রয়ডারি করা পোশাকের সঙ্গে মানিয়ে যায় লাল, সোনালি কিংবা অন্য কোনো উজ্জ্বল রঙের হিল। পোশাকের রং ও কাজের সঙ্গে মিলিয়ে জুতার নকশা বেছে নিলে সাজে আসে পরিপূর্ণতা।
তবে হিলের উচ্চতা এমন হওয়া উচিত, যাতে দীর্ঘ সময় হাঁটলেও অস্বস্তি না হয়।দশমীর সকালে সিঁদুরখেলা, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা কিংবা বিসর্জনের আয়োজনে সময় কাটে ব্যস্ততায়।
সূত্র: প্রথম আলো