‘ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স ২০২৬’ শীর্ষক সম্মেলনে আকিজ বোর্ড, আকিজ ডোর, রবিন রিসোর্সেস ব্যবসায়িক সহযোগী, ডিলার ও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেনআকিজ বশির গ্রুপের দুটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড আকিজ বোর্ড ও আকিজ ডোরের ‘ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স ২০২৬’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার আকিজ বশির গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান মালয়েশিয়ার রবিন রিসোর্সে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে আকিজ বোর্ড, আকিজ ডোর, রবিন রিসোর্সেস ব্যবসায়িক সহযোগী, ডিলার ও প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিসহ ৮০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।গেন্টিং হাইল্যান্ডসের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য, বারজায়া টাইমস স্কয়ার হোটেলের প্রাণবন্ত পরিবেশ এবং মালয়েশিয়ার শান্ত-স্নিগ্ধ আবহে অংশগ্রহণকারীরা কৌশলগত আলোচনা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও আনন্দঘন নানা আয়োজনের সমন্বয় উপভোগ করেন।সম্মেলনে ডিলারদের অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দীন।
পাশাপাশি তিনি ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়ে গ্রুপের কৌশলগত অগ্রাধিকার তুলে ধরেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামসুদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার (অপারেশনস) শেখ জাকারিয়া নাসিম, জেনার...
সূত্র: প্রথম আলো