আগামী মাসে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। এর আগে সে দেশের বৃহত্তম অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়াকে সম্ভাব্য ‘ভোট জালিয়াতি’ ঠেকাতে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক চিঠিতে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এ নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
চিঠিটি তাদের প্রতিবেদক দেখেছেন—এমন দাবি করে এক প্রতিবেদনে রয়টার্স জানায়, গত মঙ্গলবার পাঠানো চিঠিতে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে বলেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।অ-নাগরিকদের ভোট দেওয়া নিয়ে প্রশ্নআগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন। তার আগে এ নির্বাচনে প্রতিটি অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক নয়, এমন ব্যক্তিদের ভোট দেওয়া থেকে বিরত রাখতে চায় ট্রাম্প প্রশাসন।
রয়টার্সের খবর অনুযায়ী, এরই ধারাবাহিকতায় গতকাল ভোটার তালিকায় থাকা সম্ভাব্য ‘অ-নাগরিকদের’ বিষয়ে তথ্য চেয়েছে বিচার বিভাগ।
সূত্র: প্রথম আলো