সমালোচনার মুখে মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র সরকার। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফোর্ট হুডে গুলির ঘটনায় দোষী সাব্যস্ত নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করা হবে না। তবে নিহত ব্যক্তিদের নিকটাত্মীয়েরা চাইলে সশরীর তা দেখতে পারবেন।স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা লিখেছেন।
এর আগে হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পক্ষে মত দিয়েছিলেন তিনি।ট্রাম্প লিখেছেন, ‘আমার মনে হয়, মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হলে তা অন্যদের এ ধরনের অপরাধ করা থেকে বিরত রাখতে শক্তিশালী ভূমিকা রাখতে পারত।
বিশ্ব দেখতে পেত, সন্ত্রাসী ও নিদাল হাসানের মতো অপরাধীদের সঙ্গে যুক্তরাষ্ট্র কীভাবে আচরণ করে।’তবে অনেক ভালো ও বিবেকবান মানুষ সরাসরি সম্প্রচার বা অন্য কোনো মাধ্যমে তাঁর মৃত্যুর দৃশ্য দেখতে চান না বলে উল্লেখ করেন ট্রাম্প।
সূত্র: প্রথম আলো