বলিউড তারকা সালমান খানের জীবনে নানা ঘটনা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এবার নিজের শোবার ঘরে এক রহস্যময় উপস্থিতি অনুভব করার অভিজ্ঞতা জানালেন অভিনেতা। তাঁর দাবি, মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ঘরে একা থাকতেন না তিনি। অদৃশ্য কারও উপস্থিতি অনুভব করতেন সব সময়। কখনো ঘর থেকে বেরিয়ে আসার সময় আলো জ্বলে-নিভে উঠত, কখনো নিজে থেকেই খুলে যেত আলমারির দরজা। এমনকি কোনো কারণ ছাড়াই চালু হয়ে যেত মিউজিক সিস্টেমও।
সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে হাজির হয়ে এসব অভিজ্ঞতার কথা বলেন সালমান। তবে ঘটনাগুলো তাঁকে আতঙ্কিত করত না বলেও জানিয়েছেন অভিনেতা। ‘কাউকে দেখিনি, শুধু শুনেছি ও অনুভব করেছি’ অনুষ্ঠানে সালমানের বাড়িতে প্রথমবার যাওয়ার স্মৃতিচারণা করেন করণ জোহর। ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় সালমানকে একটি বিশেষ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিতে গিয়েছিলেন তিনি।
সেই সময় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পরিবারের সঙ্গে থাকতেন সালমান।
সূত্র: প্রথম আলো