ভারতে চলমান টি-টুয়েন্টি সিরিজে রীতিমতো চোখে চোখ রেখেই লড়াই করছে ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম চারটিতে স্বাগতিকদের মতো অতিথি দলটিও জিতেছে দুটি করে ম্যাচ। তবে মাঠের লড়াই সমানে সমান চললেও আয়ের দিক থেকে পুরো উল্টো।ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) প্রধান নির্বাহী ক্রিস ডেরিং জানিয়েছেন, চলমান সিরিজে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আয় হতে পারে দুই-তিন কোটি ডলার।
কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড পাবে না কিছুই। তবে বিষয়টি এমনও নয় যে ভারত তাদের বঞ্চিত করছে। ক্রিকেটের আর্থিক কাঠামোই এমন পরিস্থিতি তৈরি করেছে বলে মন্তব্য তাঁর।‘দ্য স্কুপ’ অনুষ্ঠানে অঞ্জলি দোশির সঙ্গে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আলাপচারিতায় ডেরিং বলেন, ‘এখানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কিছুই পায় না। কারণ, সিরিজটি ভারতে হচ্ছে।
ভারতে যে সিরিজ থেকে দুই–তিন কোটি ডলার আয় হতে পারে, সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কোনো আয় নেই।’কেন এমন পরিস্থিতি তৈরি হলো, তা ব্যাখ্যা করতে গিয়ে ডেরিং ফিরে গেছেন ১৯৯৭ সালে।
সূত্র: প্রথম আলো