দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে সুপারিশ করতে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আগামী দুই মাসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে কমিটি গঠনের কথা জানানো হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, বিমানবাহিনীপ্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে আগামী দুই মাসের মধ্যে সুপারিশ প্রণয়ন করতে হবে।
কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।
সূত্র: প্রথম আলো