চলতি মাসের শেষের দিকে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে ব্রাজিলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ফ্লাভিও বলসোনারো একাধিক নতুন দলের সমর্থন নিশ্চিত করেছেন। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তাঁর প্রচারণায় নতুন গতি এসেছে।
তিনি জিতলে সম্ভাব্য ক্ষমতাসীন জোটটি কেমন হতে পারে, তারও একটি প্রাথমিক রূপ দেখা যাচ্ছে।ডানপন্থী আইনপ্রণেতা এবং সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর জ্যেষ্ঠ পুত্র ফ্লাভিও ২৫ অক্টোবর দ্বিতীয় দফা নির্বাচনে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মুখোমুখি হবেন।
প্রথম দফার ভোটে বর্তমান প্রেসিডেন্টের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে থেকে ফ্লাভিও সবার প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছিলেন।প্রথম দফার পর থেকে বেশ কয়েকটি মধ্য-ডান ও ডানপন্থী দল ফ্লাভিও বলসোনারোকে সমর্থন জানানো শুরু করেছে।
সূত্র: প্রথম আলো