মহান আল্লাহ মানবজাতিকে এ পৃথিবীতে জীবন ধারণের জন্য অসংখ্য নেয়ামত দান করেছেন। পশু-পাখি ওই সব নেয়ামতেরই অংশবিশেষ। মানুষের একান্ত প্রয়োজনেই পশুপাখি সৃষ্টি করা হয়েছে। ভাষাভিত্তিক বা ভাষাহীন নিরীহ এই পশুপাখির প্রতি সদয় হওয়া একান্ত প্রয়োজন।প্রিয় নবী (সা.) আল্লাহর অপূর্ব সৃষ্টি পাখিদের অত্যন্ত ভালোবাসতেন। আল্লাহর এ অনুপম সুন্দর সৃষ্টির প্রতি ছিল তাঁর গভীর আকর্ষণ ও অনুকম্পা।
শুধু তা-ই নয়, আল্লাহর প্রতিটি সৃষ্টির প্রতিই ছিল তাঁর অগাধ প্রেম ও ভালোবাসা।পাখির প্রতি দয়া জাহেলিয়ার যুগে বর্বর আরব জাতির মধ্যে পশুপাখির প্রতি নিষ্ঠুর ও অমানবিক আচরণ করা হতো। নবীজির কোমল হৃদয়ে সেসব ঘটনায় কঠিন আঘাত লাগত।একবার প্রিয় নবী (সা.) সাহাবিদের নিয়ে বসে ইসলাম প্রচারের পরামর্শ করছিলেন। এমন সময় একজন সাহাবি একটি পাখির কয়েকটি ছানা ধরে নিয়ে হাজির হলেন।
আর সেই সাহাবির মাথার ওপর দিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে মা পাখিটি কিচিরমিচির করতে করতে উড়ে আসছিল।একটি পাখি এসে সেখানে ডিম পেরেছিল।
সূত্র: প্রথম আলো