ক্লাবের ওপর মহলের সমালোচনা করে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ।চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবার রাতে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ শেষে মার্তিনেজ বলেছিলেন, কোচ মাইকেল ক্যারিককে ক্লাব পর্যাপ্ত শক্তিসম্পন্ন দল উপহার দিতে পারেনি।গতকাল ইউনাইটেড কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয় মার্তিনেজের।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেন ২৮ বছর বয়সী এ সেন্টার-ব্যাক, ‘আজ (গতকাল) আমি ক্লাবের নেতৃত্ব ও কোচের সঙ্গে বৈঠক করেছি।
অত্যন্ত ইতিবাচক আলোচনা ছিল, যেখানে আমরা মতামত বিনিময় করতে পেরেছি এবং মঙ্গলবারের ম্যাচের পর যা ঘটেছে সে বিষয়ে খোলামেলা কথা বলতে পেরেছি।’২০২২ সালে ইউনাইটেডে যোগ দেন লিসান্দ্রো মার্তিনেজমার্তিনেজ এরপর ক্ষমা চেয়ে বলেন, ‘সবাই জানে যে আমি আবেগপ্রবণ মানুষ এবং প্রচণ্ডভাবে ফুটবলকে ধারণ করি।
সূত্র: প্রথম আলো