ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘জাতীয় পতাকা ওড়াও’ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩২ হাজারের বেশি সদস্য সতর্ক অবস্থানে থাকছেন।আজ শুক্রবার এই কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। পূর্বঘোষণা অনুযায়ী, রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে এই কর্মসূচি পালন করার কথা সিজেপির।তবে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বাছাই করা কয়েকজনকে ‘উপযুক্ত’ কোনো স্থানে মিছিল করার অনুমতি দেওয়া হতে পারে।
কর্মসূচি ঘিরে আজ কনট প্লেস ও সেন্ট্রাল বা মধ্য দিল্লিতে ছয় হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দিল্লি পুলিশ।নতুন কর্মসূচির ডাক দিয়ে অভিজিৎ বললেন, তাঁকেও গ্রেপ্তার করা হতে পারেভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করে আসছে সিজেপি।
এই কর্মসূচি ঘিরে এক সপ্তাহ ধরে রাজধানী নয়াদিল্লিতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) প্রায় ২৬ হাজার সদস্য মোতায়েন রয়েছেন।
সূত্র: প্রথম আলো