পূজার বাড়িতেই বানাতে পারেন পদ্মসন্দেশ। রেসিপি দিয়েছে টুম্পার স্বপ্নরাজ্যউপকরণনারকেল কোরা ২ কাপচিনি এক কাপের চার ভাগের তিন ভাগদুধ ২ লিটারএলাচগুঁড়া পরিমাণমতোঘি সামান্যক্ষীরের বল দিয়ে তৈরি হয় টাটকেশ্বর নাড়ু, দেখুন রেসিপিপ্রণালিনারকেল কোরা ও চিনি দিয়ে ভালোভাবে পাক তৈরি করতে হবে। পাক তৈরি হয়ে গেলে সামান্য পরিমাণ এলাচগুঁড়া মিশিয়ে সেটি পাটায় বেটে নিন। একটি কড়াইয়ে ২ লিটার দুধ নিয়ে ভালোভাবে জ্বাল দিন।
দুধ ঘন হয়ে ক্ষীর তৈরি হলে পরিমাণমতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ক্ষীরটি ঘন ও মসৃণ হলে মাটির ছাঁচে ঘি লাগিয়ে নিন। কিছুটা দুধের ক্ষীর দিয়ে প্রথমে জমতে দিন। আগে থেকে তৈরি করা নারকেলের পুর দিন এবার। শেষে ওপরে আবার দুধের ক্ষীরের প্রলেপ দিয়ে দিন।এভাবেই বিভিন্ন নকশার পদ্মসন্দেশ তৈরি করে নিতে পারবেন।শুধু নাড়ু বিক্রি করেই সাত দিনে টুম্পার আয় ২ লাখ টাকা
সূত্র: প্রথম আলো