রাজধানীর শ্যামলীতে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছে।আজ শুক্রবার ভোররাত পৌনে পাঁচটার দিকে শ্যামলী স্কয়ারের সামনের পদচারী–সেতুর নিচে এই ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানা–পুলিশ এই তথ্য জানিয়েছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যের বরাত দিয়ে পুলিশ বলছে, দৌড় দিয়ে সড়ক পার হওয়ার সময় দুজন ট্রাকের চাপায় পিষ্ট হয়।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, নিহত দুজনের মধ্যে একজনের নাম মুক্তা বলে জানা গেছে। তাঁর বয়স আনুমানিক ২০ বয়স। আরেকজনের নাম জানা যায়নি। সে বয়সে কিশোরী। দুজনই সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। একজনের মৃত্যু ঘটনাস্থলে হয়।
আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে।ঘটনার বিষয়ে ওসি আব্দুল হালিম তাঁর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে একটি প্রতিবেদন দিয়েছেন।
সূত্র: প্রথম আলো