কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে বদলে যাচ্ছে কাজের দুনিয়া। এখন এআই দিয়ে লেখা যায়, ছবি আঁকা যায়, এমনকি কম্পিউটার প্রোগ্রামও তৈরি করা যায়। তাই অনেকের মনে প্রশ্ন, ভবিষ্যতে মানুষের চাকরি কি এআই নিয়ে নেবে? মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের মতে, অনেক কাজের ধরন বদলে যাবে। কিছু কাজ মানুষের বদলে যন্ত্র করতে শুরু করবে।
তবে এমন কিছু পেশাও আছে, যেখানে মানুষের দক্ষতা ও চিন্তাশক্তির প্রয়োজন সহজে ফুরাবে না।২০২৫ সালের মার্চে ভারতের মুম্বাইয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজিত ‘এক্সপ্রেস আড্ডা’ অনুষ্ঠানে এআই ও ভবিষ্যতের কাজ নিয়ে কথা বলেন বিল গেটস। সেখানে তিনি তিনটি পেশার কথা উল্লেখ করেন—সফটওয়্যার ডেভেলপার, জীববিজ্ঞানী ও জ্বালানিবিশেষজ্ঞ।
তাঁর বক্তব্যের মূল কথা হলো, এসব ক্ষেত্রে জটিল সমস্যা সমাধান, নতুন কিছু আবিষ্কার এবং গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার দরকার হয়।
সূত্র: প্রথম আলো