ব্যাগে ঝুলছে অদ্ভুত দেখতে এক পুতুল। মুখভরা ধারালো দাঁত, দুষ্টুমিভরা হাসি। দেখতে অনেকটা ছোট্ট দানবের মতো। পুতুলটির নাম লাবুবু। ২০২৪ সালের বসন্তে এই পুতুল ঝুলিয়েই ছবি তুলেছিলেন কে-পপ তারকা লিসা। ব্ল্যাকপিংকের এই সদস্যের সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর লাবুবু পুতুল নিয়ে শুরু হয় বিশ্বজুড়ে উন্মাদনা।লিসা নিজেও পুতুলটির ভক্ত। কেন এত পছন্দ, তা জানতে চাইলে হেসে তিনি বলেন, ‘আমি দুঃখিত! কিন্তু কিছু করার নেই।
এটা সত্যিই খুব কিউট। আমরাও তো বাচ্চা!’লিসার আসল নাম লালিসা মানোবান। থাইল্যান্ডের এই গায়িকা ও র্যাপারের জীবনের নানা গল্প উঠে এসেছে নতুন প্রামাণ্যচিত্র ‘অলওয়েজ লালিসা’তে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়। ১২ অক্টোবর থেকে সীমিত সময়ের জন্য প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে ছবিটি। পরে এটি ইউটিউব প্রিমিয়ামে মুক্তি পাবে।পরিচালক সু কিম লিসার জীবনের একটি গুরুত্বপূর্ণ বছর তুলে ধরেছেন এই ছবিতে।
২০২৫ সালে নিজের প্রথম একক অ্যালবাম ‘অল্টার ইগো’ প্রকাশ করেন লিসা।
সূত্র: প্রথম আলো