উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে ইউরোপে যেতে চান দুই সহপাঠী ফারিয়া রহমান ও মাইদুল ইসলাম। তাঁরা বর্তমানে পড়াশোনা করছেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। দুজনেই স্নাতক শেষ বর্ষে পড়ছেন।আজ শুক্রবার সকালে ফারিয়া ও মাইদুল এসেছিলেন রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে মাইদুল প্রথম আলোকে বলেন, ‘এখানে এসে অনেকগুলো পরামর্শক প্রতিষ্ঠানকে একসঙ্গে পেয়েছি।
আমাদের কঠিন কাজটি সহজ করবে এই উদ্যোগ।’ প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ শুক্রবার সকাল থেকে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’প্রকৌশলে বিষয়ে বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছা ফারিয়ার। মেলায় এসে তিনি বলেন, ‘একই ছাদের নিচে অনেকগুলো পরামর্শক প্রতিষ্ঠানকে পেয়েছি। বেশ কিছু পরামর্শ পেয়েছি।
আশা করছি, তাদের পরামর্শ কাজে দেবে।’প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ সকাল থেকে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’।
সূত্র: প্রথম আলো