মৃদুমন্দ বাতাসে শুভ্র কাশফুলের দোলা, চারপাশে সবুজের সমারোহ—সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ঢাকার আফতাবনগরের সানভ্যালি আবাসনের কাশবন। রাজধানীর বুকেই লুকিয়ে থাকা এই কাশবন দেখতে অনেকেই এখন সেখানে ছুটছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ঢাকার আফতাবনগরের সানভ্যালি আবাসনের কাশবনকাশবনের এই রূপ দেখতে শুক্রবারের এক স্নিগ্ধ সকালে বেরিয়ে পড়ি। পূর্ব রাজাবাজারের বাসা থেকে বেরিয়ে কারওয়ান বাজার হয়ে আফতাবনগর গেট।
ছুটির দিনের শান্ত সকালে আফতাবনগরের পরিবেশটা ছিল বেশ শান্ত।গেটে আমার সঙ্গে যোগ দিল বহুদিনের পুরোনো স্কুলবন্ধু গোলাম সামদানী। কথা ছিল দুই বন্ধু মিলে এবার সানভ্যালির কাশবন ঘুরে দেখব। সামদানীর মোটরসাইকেলের পেছনে চেপে বসলাম।
আফতাবনগরের মূল সড়ক পেরিয়ে ভেতরের দিকে যত এগোতে লাগলাম, শহরের চেনা রূপ আর কোলাহল ততই মিলিয়ে যেতে লাগল।ঢাকার কাছেই সবুজে ঘেরা এক আধুনিক গ্রাম, পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন আপনিওবিস্তীর্ণ মাঠজুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাদা পালকের মতো কাশফুলধীরে ধীরে সামনে আসতে লাগল গ্রামীণ আবহ।
সূত্র: প্রথম আলো