‘তওবা’ একটি আরবি শব্দ, যার অভিধানিক অর্থ প্রত্যাবর্তন করা বা ফিরে আসা। ইসলামের পরিভাষায় তওবা মানে হলো মহান আল্লাহর নিষিদ্ধ কাজ চিরতরে ছেড়ে দিয়ে তাঁর নির্দেশিত পথ ও ধর্মের দিকে ফিরে আসা।অনেক সময় মানুষ তওবা করার পরও শয়তানের প্ররোচনায় কিংবা প্রবৃত্তি তাড়িত হয়ে আবার পাপে লিপ্ত হয়ে পড়ে।
বারবার তওবা ভেঙে আবার অপরাধে জড়িয়ে পড়ার কারণে অনেকে লজ্জা ও হতাশায় তওবা করাই ছেড়ে দেয়।তাবেয়ি হাসান বসরিকে (রহ.) একবার জিজ্ঞেস করা হয়েছিল, ‘বান্দা পাপ করে আবার তওবা করে, এরপর আবার পাপ করে আবার তওবা করে—এতে কি তার লজ্জিত হওয়া উচিত নয়?’ তিনি উত্তরে বলেছিলেন, ‘শয়তান তো এটাই চায়!
তোমরা কখনোই তওবা করা ছাড়বে না।’ (ইবনে রজব আল-হানবালি, জামিউল উলুমি ওয়াল হিকাম, ১/৪১৫, দারুল হাদিস, কায়রো, ২০০১)একইভাবে অনেক সময় খাঁটি মনে তওবা করার পর মানুষের জীবনে সাময়িক কষ্ট, পরীক্ষা কিংবা রিজিকের অভাব দেখা দিতে পারে।সহিহ বুখারি, হাদিস: ৬৩০৮একজন মুমিন তার পাপকে এত বড় মনে করে যেন সে একটি পাহাড়ের নিচে বসে আছে এবং ভয় পাচ্ছে যে পাহাড়টি যেকোনো মুহূর্তে তার ওপর ভেঙে পড়বে; অন্যদিকে একজন দুরাচারী লোক তার পাপকে মাছির মতো মনে করে, যা তার নাকের ওপর দিয়ে উড়ে যায়।ইবনুল কাইয়িম আল-জাওজিয়্যাহ উল্লেখ করেছেন, তওবার পর সংকট আসা মূলত আল্লাহর পক্ষ থেকে ইমানের এক বিশেষ পরীক্ষা; আল্লাহ দেখতে চান বান্দা বিপদেও তাঁর ওপর অবিচল থাকে নাকি আবার পাপাচারের দিকে...
সূত্র: প্রথম আলো