১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড ২০২৭-এ অংশগ্রহণের জন্য নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা ২৫ অক্টোবর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির যৌথ উদ্যোগে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।ঢাকা শহরসহ দেশের আটটি বিভাগের ১৫টি অঞ্চলের কলেজ ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক ও এ লেভেল পর্যায়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
আয়োজকেরা জানান, অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব ৩১ অক্টোবর দেশের ১৫টি অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্বে নির্বাচিত প্রতিযোগীরা চূড়ান্ত পর্বে অংশ নেবেন।
আগামী ২৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।চূড়ান্ত পর্বের বিজয়ীরা আগামী বছর তাইওয়ানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।নিবন্ধন যেভাবেআগ্রহী শিক্ষার্থীদের ‘এই গুগল ফরমে’ নিবন্ধন করতে হবে।
সূত্র: প্রথম আলো