সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরি সন্দেহে এক ব্যবসায়ীকে গাছে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।নিহত ব্যক্তির নাম ক্ষিতিশ মন্ডল (৫২)।
তিনি তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের বাসিন্দা ও মাছের ঘেরের ব্যবসা করতেন।নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক তিনটার দিকে জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। পরে ১০–১৫ জন তাঁকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করেন।
আজ সকাল আটটার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় ক্ষিতিশকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সূত্র: প্রথম আলো