গোল বা লম্বা যে টেবিলেই আলোচনা হোক, কিংবা গণমাধ্যমে বায়ুদূষণ নিয়ে বলাবলি বা লেখালেখি হোক—ঢাকার বায়ুদূষণ নিয়েই ঢাকঢোল পেটানো হয় বেশি। ঢাকা যেন সবকিছু, এক অর্থে ঢাকাতেই ঢাকা পড়ে সারা দেশ। অসুখ-বিসুখ, লেখাপড়া, বিয়ের বাজার, ভিসা, টিকিট—ঢাকা ছাড়া উপায় নেই। তাই ঢাকা দিয়েই সবকিছু মাপার চর্চা। তাই বলে বায়ুদূষণ কি ঢাকার একার ইস্যু?ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারপাখিয়ায় গ্রামবাসী একটি ছোট্ট শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন।
খুবই কাহিল অবস্থা এই দাখিল মাদ্রাসার। শীতের দিন নয়, তবু শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরে খোলা মাঠে রোদের মধ্যে পাঠ গ্রহণ করছে। ক্লাসে তারা বসতে পারে না। দুর্গন্ধে সেখানে টেকা দায়। দুর্গন্ধের উৎস একটি মুরগির খামার।মাদ্রাসা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সঙ্গেই দেনদরবার করেছে, করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, সামাজিক সালিস—সব দরজায় কড়া নেড়েই চলেছেন। কিন্তু পাথর আর গলছে না। খামারের মালিক অনড়।
তাঁর কথা হচ্ছে, ‘এক মাস বয়স হলে মুরগিগুলো বিক্রি করে দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো