মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সরকারি বরাদ্দের সার অন্য উপজেলায় পাচারকালে একজনকে আটক করেন স্থানীয় লোকজন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
আজ শুক্রবার সকালে উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর এলাকায় এ ঘটনা ঘটে।জরিমানাপ্রাপ্ত হাবিবুর রহমান দৌলতপুর উপজেলা বাজারে মেসার্স দীপু ট্রেডার্সের সাব-ডিলার।উপজেলা প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে টাঙ্গাইল থেকে আসা এক ক্রেতা দৌলতপুর বাজারের সাব-ডিলার হাবিবুর রহমানের দোকান থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ১১ বস্তা সার কেনেন।
এরপর সকাল ১০টার দিকে সার নিয়ে যাওয়ার পথে সমেতপুর এলাকায় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে সাব-ডিলার ও ক্রেতাকে আটক করেন।
সূত্র: প্রথম আলো