হিজাব নিয়ে বিতর্কের জেরে আজারবাইজানের সেনাবাহিনী দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের ছবি সরিয়ে ফেলছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।তবে যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।
মূল ছবিটি সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ছবি সরিয়ে ফেলার ভিডিও থেকে নেওয়া হয়েছে।৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝের আইল্যান্ডে স্থাপন করা একটি বিলবোর্ডে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের ছবি রয়েছে। মুখোশ পরা, কাঁধে অস্ত্র ঝোলানো দুই ব্যক্তিকে বিলবোর্ডটি উপড়ে ফেলতে দেখা যায়।
তাঁদের পোশাক দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে মনে হয়।‘ব্রিগেডিয়ার জেনারেল এম এ হক পেইজ’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রেসিডেন্টের ছবি–সংবলিত বিলবোর্ড উপড়ে ফেলার ভিডিওটি পোস্ট করা হয়।
সূত্র: প্রথম আলো