ডুমস্ক্রলিং তো এখন অনেকেরই রোগ। ফোনে একটার পর একটা পোস্ট আসছে, ভিডিও আসছে, স্ক্রল করেই যাচ্ছি। কখন যে আধা ঘণ্টা পেরিয়ে গেল, টেরই পেলাম না। অথচ এ সময়ে কত কিছুই না করা যেত! বই পড়া, ছবি আঁকা, নতুন কোনো রান্না শেখা কিংবা বন্ধুদের সঙ্গে খেলা যেত।লেখক অ্যানমেরি কন্তে পরিবারের সঙ্গে এক মাসের বেশি সময় ধরে ফোনের ব্যবহার কমিয়ে ডিজিটাল আসক্তি কমানোর চেষ্টা করেছিলেন।
উদ্দেশ্য ছিল, কখন ও কীভাবে ফোন ব্যবহার করছেন, সে বিষয়ে আরও সচেতন হওয়া। এ অভিজ্ঞতায় তিনি বুঝতে পারেন, ফোন নামিয়ে রাখলে দিনের মধ্যে ছোট ছোট অনেক অবসর পাওয়া যায়। কিন্তু সময়টা কীভাবে কাটানো যায়, তা নতুন করে শিখতে হয়।তাই একঘেয়েমি কাটাতে ফোনের দিকে হাত বাড়ানোর বদলে কী কী করা যায়, তার একটি তালিকা তৈরি করেছেন অ্যানমেরি কন্তে ও তাঁর সহকর্মীরা। এটি প্রকাশিত হয়েছে নিউইয়র্ক টাইমসে।
তালিকায় আছে মজার, সৃজনশীল, বুদ্ধি খাটানোর মতো কাজ।
সূত্র: প্রথম আলো