চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে নেওয়ার পথে ট্রাক থেকে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের আমদানি করা কাপড় উধাও হয়ে গেছে। এ ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের হালিশহর বড়পুল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ গোলাম রহমান (৪৬) ও মোহাম্মদ আমানুল্লাহ (৬৩)।
এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আমদানি করা কাপড় উধাও হওয়ার ঘটনায় গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় করা মামলার তদন্তে গ্রেপ্তার দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হালিশহর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেখান থেকে তাঁদের টঙ্গীতে নেওয়ার কথা রয়েছে।এসআরবি জানায়, ‘মাইশা এন্টারপ্রাইজ, শাহরিয়ার অ্যান্ড ব্রাদার্স লিমিটেড’ বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য পরিবহনের কাজ করে।
সূত্র: প্রথম আলো