হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারাইয়া ক্যালিফোর্নিয়ায় বার পরীক্ষায় পাস করতে পারেননি। এমনকি ‘অ্যাটর্নি’ পরিচয় ব্যবহার না করার পরামর্শ পাওয়ার কথাও তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন। এরপরও গত দুই বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তত ১৫টি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তাঁকে ‘অ্যাটর্নি’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।
২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ও ট্রাম্পের নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে এসব পোস্ট প্রকাশ করা হয়। এর মধ্যে ফক্স নিউজের শিরোনাম ও ওয়ান আমেরিকা নিউজের বিভিন্ন অনুষ্ঠানের পোস্ট ছিল। সেসব পোস্টে জাকারাইয়াকে ‘অ্যাটর্নি’ বলা হয়েছিল এবং তিনি সেগুলো নিজের অনুসারীদের কাছে বারবার শেয়ার করেন। এসব পোস্টের অন্তত একটি পরে মুছে ফেলা হয়েছে।
তবে সিএনএনের পর্যালোচনা করা পোস্টে দেখা যায়, দুই প্ল্যাটফর্মেই জাকারাইয়া এ পরিচয়সংবলিত আধেয় (কনটেন্ট) ছড়িয়ে দিয়েছেন।
সূত্র: প্রথম আলো