জার্মানির কোলোন বন বিমানবন্দরে এক ব্যক্তির লাগেজ থেকে বিষধর সাপসহ নানা প্রজাতির ৯২ প্রাণী উদ্ধার করা হয়েছে। পরে ওই ব্যক্তিকে আটক করেছেন দেশটির কাস্টমস কর্মকর্তারা।৪৫ বছর বয়সী ওই মেক্সিকান দমকলকর্মী মেক্সিকো সিটি থেকে ইস্তাম্বুল হয়ে একটি কানেকটিং ফ্লাইটে জার্মানি আসেন। বিমানবন্দরে ‘ঘোষণা করার মতো কিছু নেই’ লেখা সবুজ সংকেতযুক্ত পথ দিয়ে বের হওয়ার সময় তাঁকে বেশ নার্ভাস বা বিচলিত দেখাচ্ছিল।
এতে কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়।পরিদর্শকেরা প্রথমে ওই যাত্রীর ড্রাগ টেস্ট বা মাদক পরীক্ষা করেন। সেই পরীক্ষায় কোকেনের উপস্থিতি ধরা পড়ে।এরপর ওই ব্যক্তির লাগেজে তল্লাশি চালানো হয়, তবে সেখানে কোনো মাদক পাওয়া যায়নি।
কিন্তু কর্মকর্তারা প্লাস্টিকের খাবারের বাক্স, শ্যাম্পুর বোতল, প্রসাধনীর জার এবং গোল করে রাখা মোজার ভেতর থেকে অনেকগুলো বন্য সরীসৃপ উদ্ধার করেন।উদ্ধার হওয়া এসব প্রাণীর মধ্যে ভাইপার ও ল্যাটলস্নেকসহ ৩৭টি বিষাক্ত সাপ ছিল।
সূত্র: প্রথম আলো