পিংক রানে অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীশুক্রবার ভোরের আলো ফোটার আগেই রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে জড়ো হন কয়েক শ দৌড়বিদ। দৌড় শুরুর আগে চলে গা গরম করার পর্ব। এরপর সবাই জড়ো হন স্টার্টিং পয়েন্টে। জাতীয় সংগীতে সুর মেলানোর পর সকাল ছয়টায় শুরু হয় দৌড়।স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন হিমু পরিবহন আয়োজন করে ‘পিংক রান ২০২৬’।
এতে কেউ দৌড়ান ১৫ কিলোমিটার, কেউ সাড়ে সাত কিলোমিটার। শিশুদের জন্য ছিল এক কিলোমিটার দৌড়ের আয়োজন।দৌড়ে অংশ নেন কয়েকজন তারকাও। তাঁদের মধ্যে ছিলেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। প্রথমবার দৌড়ে অংশ নিয়ে সাড়ে সিত কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি।সকাল ছয়টায় শুরু হয় দৌড় ঐশী বলেন, ‘অক্টোবর স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে পালিত হয়।
মানুষের কল্যাণে ভূমিকা রাখা এবং সচেতনতা তৈরির সুযোগ আছে, এমন কাজে আমি অংশ নিতে চাই।’মজা করে ঐশী আরও বলেন, ‘প্রথমে বুঝতে পারিনি এখানে কেউ প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হবেন।
সূত্র: প্রথম আলো