রাতে বিছানায় শুয়েও ঘুম আসে না? ঘুমের ওষুধ নয়, হালকা নাশতা হিসেবে বেছে নিতে পারেন একটি কলা। তবে এই ফল কি সত্যিই ঘুম ভালো করতে পারে? জেনে নিন এর পুষ্টিগুণ ও ঘুমের সঙ্গে সম্পর্ক।সারাদিনের ব্যস্ততা শেষে রাতে বিছানায় শরীর এলিয়ে দিলেও ঘুমের দেখা মেলে না অনেকের। কেউ এপাশ-ওপাশ করেন, কেউ আবার মোবাইলের পর্দায় চোখ রেখে কাটিয়ে দেন রাতের পর রাত। ভালো ঘুমের আশায় কেউ কেউ নির্ভরশীল হয়ে পড়েন ঘুমের ওষুধের ওপর।
অথচ চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ সেবন কিংবা দীর্ঘদিন এর ওপর নির্ভরশীল থাকা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।এমন পরিস্থিতিতে ঘুমের রুটিনের পাশাপাশি খাদ্যাভ্যাসের দিকেও নজর দেওয়া জরুরি। সহজলভ্য ও পুষ্টিকর ফল কলা হতে পারে রাতের হালকা নাশতার একটি ভালো বিকল্প। কিন্তু ঘুমানোর আগে একটি কলা খেলেই কি দ্রুত ঘুম আসবে?
উত্তরটি জানতে হলে বুঝতে হবে কলার পুষ্টিগুণ এবং ঘুমের সঙ্গে এর সম্পর্ক।কলায় রয়েছে যেসব উপকারী পুষ্টি উপাদানকলা শুধু সুস্বাদু ফল নয়, এটি শরীরের প্রয়োজনীয় কিছু পুষ্টি উপাদানেরও উৎস।
সূত্র: প্রথম আলো