বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ৮২৮ কোটি। গত বছর তাদের জন্য গড়ে ৩ জোড়া জুতা উৎপাদিত হয়েছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে জুতা উৎপাদন দাঁড়ায় ২ হাজার ৪৬০ কোটি জোড়া। এই জুতার ৮৮ দশমিক ৭ শতাংশ উৎপাদন করেছে এশিয়ার দেশগুলো।বরাবরের মতো জুতা উৎপাদনে শীর্ষস্থান ধরে রেখেছে চীন। গত বছর দেশটি ১ হাজার ৩৬৬ কোটি জোড়া জুতা তৈরি করেছে। এরপরের দুই অবস্থানে আছে ভারত ও ভিয়েতনাম। আর বাংলাদেশ সপ্তম শীর্ষ জুতা উৎপাদনকারী দেশ।
গত বছর বাংলাদেশ প্রায় ৫৫ কোটি জোড়া জুতা তৈরি করেছে।পর্তুগিজ ফুটওয়্যার, কম্পোনেন্টস অ্যান্ড লেদার গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (এপিআইসিসিএপিএস) উদ্যোগে প্রকাশিত ওয়ার্ল্ড ফুটওয়্যার ইয়ারবুক ২০২৬–এ এমন চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, বিশ্বে গত বছর (২০২৫ সালে) জুতা উৎপাদন শূন্য দশমিক ১ শতাংশ কমে ২ হাজার ৪৬০ কোটি জোড়ায় দাঁড়ায়।
তবে ২০২৪ সালে জুতা উৎপাদন বেড়েছিল প্রায় ১০ শতাংশ।সবচেয়ে বেশি জুতা তৈরি করে কারাবছরে বিশ্বে যত জুতা তৈরি হয়, তার ৮৯ দশমিক ৫ শতাংশই হয় দশ দেশে।
সূত্র: প্রথম আলো