বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নবম ও দশম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট পদসংখ্যা ৭৫৩। আবেদনের শেষ তারিখ ১৭ নভেম্বর ২০২৬। অনলাইনে নিজেই কীভাবে আবেদন করবেন, তা সহজভাবে তুলে ধরা হলো।অনলাইনে আবেদন করার পদ্ধতি ১. ওয়েবসাইটে প্রবেশ ১. টেলিটকের অথবা পেট্রোবাংলার ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
২. আবেদন ফরম পূরণ ওয়েবসাইটে প্রবেশ করলে Advertisement, Instruction for Submitting Application এবং ৪১ ক্যাটাগরির পদের জন্য নির্ধারিত আবেদন ফরমের রেডিও বাটন দেখা যাবে। Advertisement-এর রেডিও বাটনে ক্লিক করলে আবেদন ফরম পাওয়া যাবে। নির্দেশনা অনুসরণ করে ফরমের প্রতিটি ঘরে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
ফরমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর অথবা জন্মনিবন্ধন নম্বর দিতে হবে।সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে দেশের বাজারে সম্ভাবনাময় ক্যারিয়ার, পড়বেন কোথায়৩. প্রতিষ্ঠানের পছন্দক্রম নির্ধারণনিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পছন্দের ক্রম নির্ধারণ করতে হবে।
সূত্র: প্রথম আলো