তুমুল বিতর্কের মুখে চাকরিই হারালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারাইয়া।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের গুরুত্বপূর্ণ এ পদে যোগ দেওয়ার মাত্র পাঁচদিনের মাথায় তাঁর চাকরি হারানোর খবর এল।এ বিষয়ে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচদিনের মাথায় প্রেস সেক্রেটারির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কেটি জাকারাইয়া, গতকাল শুক্রবার হোয়াইট হাউস এ খবর নিশ্চিত করেছে।প্রেস সেক্রেটারি হিসেবে কেটি জাকারাইয়ার প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ছিল বেশ নিষ্প্রভ।
এ ছাড়া নিজের ‘অ্যাটর্নি’ পরিচয় নিয়েও তুমুল বিতর্ক শুরু হয়।
সূত্র: প্রথম আলো