গবেষক আবুল আহসান চৌধুরীর এ সাক্ষাৎকার নেওয়া হয় মূলত ২০০৭ সালে প্রকাশিত তাঁর লালন সাঁইয়ের সন্ধানে বইটিকে কেন্দ্র করে। তবে কথোপকথনে বইটিকে ছাড়িয়ে লালন বিষয়ে আরও নানা প্রসঙ্গ উঠে আসে। সাক্ষাৎকারটি ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি প্রথম আলোর ‘সাহিত্য সাময়িকী’তে সংক্ষিপ্ত আকারে ছাপা হয়েছিল। ফিরোজ এহতেশামের নেওয়া সাক্ষাৎকারটি এত দিন ছিল শুধু কাগজের পাতাজুড়ে।
আজ লালন ফকিরের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে সাক্ষাৎকারটির পূর্ণাঙ্গ রূপ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।ফিরোজ এহতেশাম: আপনার লালন সাঁইয়ের সন্ধানে বইটির ভূমিকায় আপনি লিখেছেন, লালন নিয়ে আপনার গবেষণার বয়স ৩২ বছরের বেশি। লালন বিষয়ে আপনার কখন ও কেন আগ্রহ জন্মাল? আবুল আহসান চৌধুরী: আমার জন্ম লালন সাঁইয়ের আখড়া ছেঁউড়িয়ার খুব কাছেই। সেই সূত্রে আমি ছোটবেলা থেকে লালনের আখড়ায় মাঝেমধ্যে যেতাম। ওখানে গিয়ে বাউলদের গান শুনতাম।
আর এক-দুইজন বাউলের কাছে সাধারণভাবে ওনাদের কথা জানতে চাইতাম।
সূত্র: প্রথম আলো