শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভবিষ্যতের অর্থনীতির চাহিদা পূরণে কেবল একাডেমিক শিক্ষা যথেষ্ট নয়, শিক্ষাব্যবস্থার সঙ্গে ব্যবহারিক ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় অপরিহার্য।
সরকার সেদিকেই গুরুত্ব দিচ্ছে।গতকাল শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) চীনের তিয়ানজিনে বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের পক্ষে দেওয়া বক্তব্যে এ কথা বলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ খাতে জাতীয় রূপকল্প তুলে ধরেন।
ইউজিসি গবেষণায় দেবে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান, আবেদন করবেন যেভাবে চীনের তিয়ানজিন মেইজিয়াং কনভেনশন অ্যান্ড এক্সিভিশন সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে ৪০টির বেশি দেশের শিক্ষামন্ত্রী এবং ১০০টির বেশি দেশের সরকারি প্রতিনিধিদল অংশ গ্রহণ করেছে।
সূত্র: প্রথম আলো