কানাডায় স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি বা পিআর) আবেদনের জনপ্রিয় মাধ্যম এক্সপ্রেস এন্ট্রি সিস্টেমে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে কানাডার ফেডারেল সরকার। যেসব প্রার্থীর কানাডায় উচ্চ বেতনের চাকরির অফার (Job Offer) রয়েছে বা যাঁরা উচ্চ বেতনের পেশায় কাজ করছেন, তাঁদের জন্য কম্প্রিহেনসিভ র্যাঙ্কিং সিস্টেম (CRS)-এ অতিরিক্ত বোনাস পয়েন্ট যুক্ত করা হচ্ছে।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ–সংক্রান্ত নতুন নীতিমালার কথা জানান ইমিগ্রেশন–বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তারা পরে সরকারের প্রকাশ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।কবে থেকে কার্যকর ও কীভাবে পয়েন্ট যুক্ত হবেনতুন এই নিয়ম আগামী ৩ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হবে। যোগ্য প্রার্থীরা তাঁদের এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবেই (Automatically) এই বোনাস পয়েন্ট পেয়ে যাবেন।
পয়েন্ট বণ্টনের নতুন ধাপসমূহ—অফিশিয়াল তথ্য অনুযায়ী, কানাডাব্যাপী কোনো নির্দিষ্ট পেশার গড় বা মধ্যক বেতনের (National Median Wage) ওপর ভিত্তি করে তিন ক্যাটাগরিতে এই অতিরিক্ত সিআরএস পয়েন্ট নির্ধারণ করা হবে।
সূত্র: প্রথম আলো