নির্দিষ্ট সময়ের মধ্যে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড়—এই তিন পর্বের সমন্বয়ে হয় আয়রনম্যান প্রতিযোগিতা। গত মাসে ফ্রান্সে অর্ধদূরত্বের আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষ করার পর ৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় পূর্ণ দূরত্বের আয়রনম্যানও শেষ করেছেন সাজিয়া সুলতানা।
একটি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসারের ট্রায়াথলন–ভুবনে জড়িয়ে পড়ার গল্প শুনলেন সজীব মিয়াপরপর দুটি আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নেওয়াটা তো চাট্টিখানা কথা নয়? সত্যি বলতে, এটি শরীর ও মন—দুটির জন্যই বড় পরীক্ষা ছিল। গত ১২ সেপ্টেম্বর ফ্রান্সের নিসে ৭ ঘণ্টা ৫১ মিনিট ৭ সেকেন্ডে ৭০.৩ আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষ করেছি।
এর মাত্র তিন সপ্তাহ পর, ৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ার গুর্যে কাউন্টিতে ১৫ ঘণ্টা ১৬ মিনিট ৩৪ সেকেন্ডে পূর্ণ দূরত্বের আয়রনম্যান শেষ করেছি।
সূত্র: প্রথম আলো