নতুন পোশাক, সাজগোজ, বন্ধুদের সঙ্গে আড্ডা আর মণ্ডপে মণ্ডপে ঘোরাঘুরি—সব মিলিয়ে ব্যস্ত সময় কাটবে এই পূজায় । উৎসবের এই দিনগুলোয় নিজেকে সতেজ ও সুন্দর দেখাতে সাজপোশাকের পাশাপাশি প্রয়োজন ত্বক, চুল ও শরীরের যত্ন। চলুন, জেনে নেওয়া যাক উৎসবে নিজেকে সেরা দেখাতে কী কী ব্যাপারে খেয়াল রাখবেন। বছর ঘুরে চলে এসেছে দুর্গাপূজা। প্রতিবছরই উৎসাহ–উদ্দীপনার সঙ্গে পালন করা হয়ে আসছে উৎসবটি।
তবে নারী–পুরুষনির্বিশেষে সবাই যে জিনিসটি নিয়ে বেশি উৎসাহী থাকে, তা হলো পূজাতে নিজেকে কীভাবে সেরা দেখানো যায়। নিজের সাজসজ্জা, হেয়ার স্টাইল, মেকআপ, পোশাক নিয়ে বেশ উদ্দীপনা ছোট থেকে বড় সবার মধ্যেই দেখা যায়। কারণ, সাজসজ্জা হলো উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ। তবে নিজেকে সেরা দেখাতে হলে শুধু সাজসজ্জা আর পোশাক নিয়ে ভাবলেই চলবে না। যেহেতু পূজায় সবারই কমবেশি ধকল যায়, তাই পূজার কয়েক দিন নিজের যত্ন নিতে হবে।
চলুন, জেনে নেওয়া যাক উৎসবে নিজেকে সেরা দেখাতে কী কী ব্যাপারে খেয়াল রাখবেন।
সূত্র: প্রথম আলো