প্রথম দিনেই বিশ্বজুড়ে ১২৫ কোটি রুপির বেশি আয়, দ্বিতীয় দিনে গতি কিছুটা কমলেও দুই দিনেই ২০০ কোটির মাইলফলক পার—রজনীকান্তের ‘জেলার ২’ বক্স অফিসে যেন ঝড় তুলেছে। মুক্তির দুই দিনে ছবিটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ২০৯ কোটি ১০ লাখ রুপি।
এর মধ্য দিয়ে আগের ছবি ‘জেলার’–এর প্রথম দুই দিনের আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে সিক্যুয়েলটি।বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের ১৭ অক্টোবরের হিসাব অনুযায়ী, নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটি ভারতে দুই দিনে নিট আয় করেছে ৯৫ কোটি ৩০ লাখ রুপি। দেশীয় বাজারে মোট আয় বা গ্রস কালেকশন ১১২ কোটি ১০ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও ৯৭ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় ২০৯ কোটি ১০ লাখ রুপি।
প্রথম দিনের রেকর্ড ১৫ অক্টোবর মুক্তির প্রথম দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করে ১২৫ কোটি ২৫ লাখ রুপি।
সূত্র: প্রথম আলো