প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা শোনেন।
পথচারীদের স্বচ্ছন্দে চলাচল নিশ্চিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শনে গিয়েছেন বলে জানান তাঁর সরকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক।পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর তাঁদের চলাচলে কতটা সুবিধা হয়েছে এবং বর্তমানে হাঁটাচলায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি না।
এ ছাড়া নগরীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে তাঁদের কোনো ভোগান্তি হচ্ছে কি না, সে বিষয়েও তিনি খোঁজখবর নেন।প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।
সূত্র: প্রথম আলো