এবার ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিতর্কিত লেখক সালমান রুশদি। একই সঙ্গে ভারতে অসহিষ্ণুতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় বংশোদ্ভূত এ ব্রিটিশ সাহিত্যিক।গত বৃহস্পতিবার নিউইয়র্কে এক রেস্তোরাঁয় অনুষ্ঠিত নৈশভোজে সালমান রুশদি ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার সময় এ উদ্বেগ প্রকাশ করেন।
তিনি গেরুয়া শিবিরেরও সমালোচনা করেন।এশিয়ান আমেরিকান রাইটার্স ওয়ার্কশপের তহবিল সংগ্রহের জন্য আয়োজিত ওই নৈশভোজে বক্তব্য দেন রুশদি। তিনি বলেন, ‘ভারতের অল্প বয়সী ছেলেমেয়েরা দীর্ঘদিন পর আমাদের মধ্যে আশার আলো জাগিয়েছে।’রুশদি বলেন, ‘ভারতে একটা ঘটনা ঘটছে বটে। পরিস্থিতি ফুটন্ত অবস্থায় রয়েছে। আমি এমন একটা কথা বলব, যা হয়তো রেস্তোরাঁয় বলা উচিত নয়—ককরোচদের আন্দোলনকে “উদ্যাপন” করুন।
ভারতের অল্প বয়স্ক ছেলেমেয়েরা দীর্ঘদিন পর আমাদের মধ্যে একটা আশার আলো জাগিয়েছে।
সূত্র: প্রথম আলো