তুমি বাসা থেকে স্কুলের উদ্দেশে রওনা দিয়েছ। ভাবো তো, গন্তব্যে পৌঁছানোর আগে তোমাকে প্রথমে পুরো পথের অর্ধেক পার হতে হবে। তারপর যা বাকি রইল, তার অর্ধেক। তারপর আবারও বাকি অংশের অর্ধেক…।
এভাবে যদি বাকি পথের অর্ধেক পার হওয়ার খেলা চলতেই থাকে, তবে প্রশ্ন হলো: তুমি কি আদৌ কখনো স্কুলে পৌঁছাতে পারবে?শুনতে হাস্যকর লাগতে পারে, কিন্তু আড়াই হাজার বছর আগে গ্রিক দার্শনিক জেনো ঠিক এই প্রশ্নটাই তুলে গোটা দুনিয়াকে বিভ্রান্ত করে দিয়েছিলেন।∎ জেনোর যুক্তিজেনো বললেন, তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটছ। প্রথমে তোমাকে অর্ধেক পথ পার হতে হবে। তারপর বাকি পথের অর্ধেক। তারপর আবার বাকি অংশের অর্ধেক।
এভাবে অসীমবার চলতেই থাকবে।
সূত্র: প্রথম আলো